ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পে পোশাক শ্রমিক ও স্থানীয়দের মাঝে আতঙ্ক; কয়েকজন আহত

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক—ভবন কেঁপে উঠে, রাস্তায় মানুষের ভিড়

গাজীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে জেলার বিভিন্ন এলাকার ভবন ও বাড়িঘর কেঁপে ওঠে। হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কগ্রস্ত হয়ে উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন।

আজ ছুটির দিন হওয়ায় বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ থাকলেও গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যে কয়েকটি কারখানা খোলা ছিল সেগুলোর শ্রমিকরা হুড়োহুড়ি করে ভবন ছাড়তে গিয়ে আহত হন। চৌরাস্তা কোস্ট টু কোস্ট গার্মেন্টসে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

চান্দনা চৌরাস্তা এলাকার ডাক্তার রাশেদুল হাসান রানা বলেন, “ভূমিকম্পে আতঙ্কিত হয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বেশ কয়েকজন জালাল উদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”

স্থানীয় বাসিন্দা লাইজু রহমান জানান, সকালবেলা রান্নার সময় হঠাৎ করে রান্নাঘরের জিনিসপত্র কাঁপতে শুরু করে। শোকেস থেকে বিভিন্ন জিনিস পড়ে গিয়ে ভেঙে যায়।

টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা শরিফুল হাসান জানান, স্টেশন রোডে একটি ছয়তলা ভবন কাত হয়ে পাশের আরেকটি ভবনের সাথে হেলে যায়। এতে পুরো ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকরাও ভূমিকম্প আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, “তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পে পোশাক শ্রমিক ও স্থানীয়দের মাঝে আতঙ্ক; কয়েকজন আহত

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক—ভবন কেঁপে উঠে, রাস্তায় মানুষের ভিড়

আপডেট সময়: ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫