ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সুন্দরগঞ্জে মর্মান্তিক দিন: আত্মহত্যা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের

গাইবান্ধার সুন্দরগঞ্জে একদিনে তিন লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাগুলো শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সর্বানন্দ, কাপাসিয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটে।

উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (বাধের পূর্বপাড়) গ্রামের ফয়েজ রহমান (৩৫) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। তিনি মৃত বংশের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ডিভোর্স দেওয়ার পর দেনমোহর ও ভরণপোষণের মামলার কারণে মানসিক চাপে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিন বিকালে বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আরিফুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে ভ্যান ও কোদাল নিয়ে বাড়ির পাশের পুকুরে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অরক্ষিত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ জানিয়েছে, একই গ্রামের আলহাজ্ব আজাহার আলীর মালিকানাধীন সেচযন্ত্র থেকে টানা প্রায় ৭০০-৮০০ গজ তার ঝুলন্ত অবস্থায় ছিল।

এদিন সর্বানন্দ ইউনিয়নের আরেকজনও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে মর্মান্তিক দিন: আত্মহত্যা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের

গাইবান্ধার সুন্দরগঞ্জে একদিনে তিন লাশ উদ্ধার

আপডেট সময়: ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাগুলো শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সর্বানন্দ, কাপাসিয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটে।

উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (বাধের পূর্বপাড়) গ্রামের ফয়েজ রহমান (৩৫) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। তিনি মৃত বংশের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ডিভোর্স দেওয়ার পর দেনমোহর ও ভরণপোষণের মামলার কারণে মানসিক চাপে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিন বিকালে বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আরিফুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে ভ্যান ও কোদাল নিয়ে বাড়ির পাশের পুকুরে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অরক্ষিত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ জানিয়েছে, একই গ্রামের আলহাজ্ব আজাহার আলীর মালিকানাধীন সেচযন্ত্র থেকে টানা প্রায় ৭০০-৮০০ গজ তার ঝুলন্ত অবস্থায় ছিল।

এদিন সর্বানন্দ ইউনিয়নের আরেকজনও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

✒️ আরও পড়ুন 📖  সাভারে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার