ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের ওপর সরকারের কোনো ধরনের চাপ নেই। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকারের সমালোচনাও করছে—যা গণতান্ত্রিক চর্চারই অংশ।

সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূতকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত করে তথ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও তিনি জানান।

গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে মাহফুজ আলম বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যমের ওপর চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।”

বৈঠকে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময়: ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের ওপর সরকারের কোনো ধরনের চাপ নেই। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকারের সমালোচনাও করছে—যা গণতান্ত্রিক চর্চারই অংশ।

সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূতকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আশ্বস্ত করে তথ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও তিনি জানান।

গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে মাহফুজ আলম বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যমের ওপর চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।”

বৈঠকে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  সাভারে সাংবাদিকের অফিসে ভাঙচুর ও ডকুমেন্টস চুরির ঘটনা ঘটেছে