ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন; প্রকাশিত হলো রাষ্ট্রপতির অধ্যাদেশ

গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

কি থাকবে গণভোটে?
অধ্যাদেশ অনুযায়ী গণভোটে নাগরিকদের সামনে একক প্রশ্ন উপস্থাপন করা হবে। প্রশ্নে জিজ্ঞাসা করা হবে—“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”

ভোটাররা শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত প্রদান করবেন।

প্রস্তাবিত সংস্কারের গুরুত্ব
জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, তার মধ্যে রয়েছে— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্গঠন, নতুনভাবে নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, ১০০ সদস্যের উচ্চকক্ষ, যা দলগুলোর ভোট-অনুপাত অনুযায়ী গঠিত হবে, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার ও কমিটি চেয়ারের পদ নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাস, মোট ৩০টি বিষয় নিয়ে ঐকমত্য।

অধ্যাদেশে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো এসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে।

সরকার মনে করছে, এই গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নিয়ে ভবিষ্যতের সাংবিধানিক কাঠামো আরও সুদৃঢ় করা যাবে।

গণভোট কীভাবে অনুষ্ঠিত হবে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত একই ভোটকেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন যে সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেবে— তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন; প্রকাশিত হলো রাষ্ট্রপতির অধ্যাদেশ

গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি

আপডেট সময়: ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫