ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক পিএইচপিতে এআইয়ের সহায়তায় শনাক্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট সাভারে হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ভাঙচুর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন, দুপুর ২টায় সংবাদ সম্মেলন
পুরস্কার জিতেও পোশাক বিতর্কে আলোচিত এই মডেল – ব্যক্তিস্বাধীনতা নাকি সামাজিক দায়বদ্ধতা, প্রশ্ন উঠছে সর্বত্র।

খোলামেলা পোশাকে সমালোচনার কেন্দ্রে মডেল আঁখি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 256

মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজ আঁখি

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন সেন্স, সাহসী পোশাক ও ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্টের কারণে প্রায়ই সমালোচনা-আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন এই মডেল। ১৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ অনুষ্ঠিত এক ঝকঝকে অ্যাওয়ার্ড শো’তে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন আঁখি। এদিন তিনি একটি পুরস্কারও জয় করেন। তবে অনুষ্ঠানে তার খোলামেলা পোশাকই মূলত আলোচনার জন্ম দেয়।

আঁখির পোশাকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। একজন মন্তব্য করেছেন— “আচ্ছা ভাই, পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না?” অন্য এক ব্যবহারকারী লিখেছেন— “ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝি না বাপু!” আবার কেউ কেউ কটাক্ষ করে বলেছেন— “অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।” এর আগেও সাহসী ফ্যাশন স্টেটমেন্টের কারণে আলোচনায় এসেছেন আঁখি। জিভে পিয়ার্সিং নিয়ে এক অনুষ্ঠানে হাজির হলে তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

মডেল আঁখির সাম্প্রতিক উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে— একজন তারকা কী পরবেন, তা কি সম্পূর্ণ তার ব্যক্তিস্বাধীনতার অংশ? নাকি জনসম্মুখে উপস্থিত হওয়ার সময় সমাজ-সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাও বিবেচনায় রাখা উচিত? এ বিষয়টি নিয়ে মতবিরোধ থাকলেও আঁখির নাম আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে নিশ্চিতভাবেই।

সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

পুরস্কার জিতেও পোশাক বিতর্কে আলোচিত এই মডেল – ব্যক্তিস্বাধীনতা নাকি সামাজিক দায়বদ্ধতা, প্রশ্ন উঠছে সর্বত্র।

খোলামেলা পোশাকে সমালোচনার কেন্দ্রে মডেল আঁখি

আপডেট সময়: ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন সেন্স, সাহসী পোশাক ও ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্টের কারণে প্রায়ই সমালোচনা-আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন এই মডেল। ১৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ অনুষ্ঠিত এক ঝকঝকে অ্যাওয়ার্ড শো’তে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন আঁখি। এদিন তিনি একটি পুরস্কারও জয় করেন। তবে অনুষ্ঠানে তার খোলামেলা পোশাকই মূলত আলোচনার জন্ম দেয়।

আঁখির পোশাকের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। একজন মন্তব্য করেছেন— “আচ্ছা ভাই, পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না?” অন্য এক ব্যবহারকারী লিখেছেন— “ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝি না বাপু!” আবার কেউ কেউ কটাক্ষ করে বলেছেন— “অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।” এর আগেও সাহসী ফ্যাশন স্টেটমেন্টের কারণে আলোচনায় এসেছেন আঁখি। জিভে পিয়ার্সিং নিয়ে এক অনুষ্ঠানে হাজির হলে তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

মডেল আঁখির সাম্প্রতিক উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে— একজন তারকা কী পরবেন, তা কি সম্পূর্ণ তার ব্যক্তিস্বাধীনতার অংশ? নাকি জনসম্মুখে উপস্থিত হওয়ার সময় সমাজ-সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাও বিবেচনায় রাখা উচিত? এ বিষয়টি নিয়ে মতবিরোধ থাকলেও আঁখির নাম আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে নিশ্চিতভাবেই।

✒️ আরও পড়ুন 📖  ছোট প্যান্ট পরায় সমালোচনার মুখে শবনম ফারিয়া