ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের উদ্যোগে উকিলপাড়া হেলিপ্যাড মাঠে আয়োজন; নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দেশনেত্রীর সুস্থতার কামনায় বিশেষ মুনাজাত।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধর্মপাশায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি। দেশের ১৮ কোটি মানুষ নেত্রীর রোগমুক্তি কামনা করছে—এটি জনগণের ভালোবাসার প্রমাণ।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী। পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান। প্রধান বক্তা, উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত। ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান। মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত। জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন। এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী। কাজী মাজহারুল হক, মামুন ওর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের উদ্যোগে উকিলপাড়া হেলিপ্যাড মাঠে আয়োজন; নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দেশনেত্রীর সুস্থতার কামনায় বিশেষ মুনাজাত।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধর্মপাশায় দোয়া মাহফিল

আপডেট সময়: ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫