ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
খালেদা জিয়ার জানাজা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ গুলশানে বৈঠক, সব কার্যালয়ে কালো পতাকা ও শোক বই খোলা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির জরুরি বৈঠক, সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজার সময় নির্ধারণসহ পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপির শীর্ষ নেতারা গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন। সকাল সাড়ে ১০টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও একাধিক নেতা সেখানে উপস্থিত হয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে শোক পালনকালে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ দেশের সব বিএনপি কার্যালয়ে শোক বই খোলা থাকবে।

মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয়। এরপর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ শোক কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “এগুলো প্রাথমিক কর্মসূচি। পরবর্তীতে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

খালেদা জিয়ার জানাজা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ গুলশানে বৈঠক, সব কার্যালয়ে কালো পতাকা ও শোক বই খোলা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির জরুরি বৈঠক, সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজার সময় নির্ধারণসহ পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপির শীর্ষ নেতারা গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন। সকাল সাড়ে ১০টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও একাধিক নেতা সেখানে উপস্থিত হয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে শোক পালনকালে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ দেশের সব বিএনপি কার্যালয়ে শোক বই খোলা থাকবে।

মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হয়। এরপর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ শোক কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “এগুলো প্রাথমিক কর্মসূচি। পরবর্তীতে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।”

✒️ আরও পড়ুন 📖  খালেদা জিয়ার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত