ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের দাবি বনাম প্রশাসনের বক্তব্যে বিভ্রান্ত নেটিজেনরা

কঙ্গনা রানাউতের স্ট্যাটাসে ধন্দ : মান্ডি ধস নিয়ে ভিন্ন বক্তব্য প্রশাসন বনাম সাংসদ

বলিউড অভিনেত্রী থেকে রাজনীতিবিদ—এবার মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত নিজের এলাকার দুর্ঘটনা নিয়ে আলোচনায়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মান্ডির বনালার কাছে ধসের ঘটনায় বহু মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

কঙ্গনা লিখেছেন—“মান্ডিতে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা করছি। বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।”

অভিনেত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

তবে তার এই পোস্টের পরেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ সংবাদমাধ্যমকে জানান—
“মানুষ আটকে থাকার কোনো খবর নেই। ধ্বংসস্তূপের নিচে কেউ নেই। দয়া করে গুজব ছড়াবেন না।”

এই ভিন্ন বক্তব্যে সামাজিক মাধ্যমে ধন্দ তৈরি হয়েছে। অনেকে কঙ্গনার সমর্থনে থাকলেও, সমালোচকদের দাবি—রাজনীতির মাঠে এখনও কঙ্গনা অভ্যস্ত নন, তাই ভুল করছেন বারবার।

গত বছর মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেছিলেন কঙ্গনা রানাউত। তবে রাজনীতি শুরু করার পর থেকেই নানা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি—জনগণের নালা পরিষ্কার বা রাস্তার সমস্যার অভিযোগ শুনে বিরক্তি, রাজনীতি থেকে প্রত্যাশিত আর্থিক সুবিধা না পাওয়া—এসবই শেয়ার করেছেন অভিনেত্রী।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের দাবি বনাম প্রশাসনের বক্তব্যে বিভ্রান্ত নেটিজেনরা

কঙ্গনা রানাউতের স্ট্যাটাসে ধন্দ : মান্ডি ধস নিয়ে ভিন্ন বক্তব্য প্রশাসন বনাম সাংসদ

আপডেট সময়: ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বলিউড অভিনেত্রী থেকে রাজনীতিবিদ—এবার মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত নিজের এলাকার দুর্ঘটনা নিয়ে আলোচনায়।

সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মান্ডির বনালার কাছে ধসের ঘটনায় বহু মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

কঙ্গনা লিখেছেন—“মান্ডিতে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা করছি। বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।”

অভিনেত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

তবে তার এই পোস্টের পরেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ সংবাদমাধ্যমকে জানান—
“মানুষ আটকে থাকার কোনো খবর নেই। ধ্বংসস্তূপের নিচে কেউ নেই। দয়া করে গুজব ছড়াবেন না।”

এই ভিন্ন বক্তব্যে সামাজিক মাধ্যমে ধন্দ তৈরি হয়েছে। অনেকে কঙ্গনার সমর্থনে থাকলেও, সমালোচকদের দাবি—রাজনীতির মাঠে এখনও কঙ্গনা অভ্যস্ত নন, তাই ভুল করছেন বারবার।

গত বছর মান্ডি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেছিলেন কঙ্গনা রানাউত। তবে রাজনীতি শুরু করার পর থেকেই নানা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি—জনগণের নালা পরিষ্কার বা রাস্তার সমস্যার অভিযোগ শুনে বিরক্তি, রাজনীতি থেকে প্রত্যাশিত আর্থিক সুবিধা না পাওয়া—এসবই শেয়ার করেছেন অভিনেত্রী।

✒️ আরও পড়ুন 📖  তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, প্লাবনের আশঙ্কা