ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সরকারি প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হলো — অবিলম্বে কার্যকর হবে সিদ্ধান্ত

কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার বিমানবন্দর পেয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা।

রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এর রুল ১৬-এর সাব-রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করেছে।

সরকারি এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই ঘোষণার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পূর্ণাঙ্গ সুযোগ পাবে। পর্যটননির্ভর এই অঞ্চলে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সরকার কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল বিমানবন্দরটির সম্প্রসারণ প্রকল্প, যেখানে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল নির্মাণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের উপযোগী অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সরকারি প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হলো — অবিলম্বে কার্যকর হবে সিদ্ধান্ত

কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

আপডেট সময়: ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার বিমানবন্দর পেয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা।

রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এর রুল ১৬-এর সাব-রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করেছে।

সরকারি এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই ঘোষণার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পূর্ণাঙ্গ সুযোগ পাবে। পর্যটননির্ভর এই অঞ্চলে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সরকার কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল বিমানবন্দরটির সম্প্রসারণ প্রকল্প, যেখানে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল নির্মাণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের উপযোগী অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিএনপি নেতা নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে কুরআন মাথায় রেখে টাকা নেওয়ার অভিযোগে তোলপাড়