ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলাচ ভেজানো পানি খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা

এলাচের একটি শক্ত ও তীব্র সুগন্ধযুক্ত অনন্য স্বাদ রয়েছে। এই মসলা বিরিয়ানি হোক কিংবা কষা মাংস— না পড়লে রান্নার মোটেই স্বাদ আসে না। পায়েসেও এলাচ পড়লে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। মশলা চা হোক বা সাধারণ দুধ-চা— দু’টি এলাচ দিয়ে দিলেই স্বাদ অনেক বেড়ে যায়। শুধু তাই নয়, খাওয়ার পর আবার অনেকেই মুখশুদ্ধি হিসেবে এলাচ খান। অনেকের আবার খাওয়ার সময়ে এলাচ মুখে পড়লে মেজাজটাই বিগড়ে যায়!

মনে মনে ভাবতে থাকেন, এলাচ খাবারে না দিলেই কী হয়? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এলাচ এমন একটি মসলা, যা নানান অসুখ দূর করতে সাহায্য করে।
 
এজন্য প্রথমে একটা পাত্রে এক লিটার পানি নিয়ে নিতে হবে। এবার তাতে ৫ থেকে ৬টি এলাচ চিরে দিয়ে দিন। সারারাত এলাচ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে এলাচ ভেজানো পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে যখন তিন চতুর্থাংশ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন। এবার পানি থেকে এলাচ ছেঁকে নিন। আর এলাচের পানি দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে।

এবার চলুন জেনে নেয়া যাক, এলাচের পানি খেলে কী কী উপকার পাবেন?

ডায়াবেটিসে উপকারী

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এলাচের পানি দারুণ উপকারী। এছাড়াও নিয়মিত এলাচের পানি খেলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত এলাচের পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও হজমের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে এলাচের পানি।

ওজন কমানো

অতিরিক্ত ওজন কমাতে একটু বেশি সাহায্য করবে এলাচের পানি। এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দিতে দারুণ উপকারী।

হৃদরোগের ঝুঁকি কমায়

উচ্চ কোলেস্টেরলের সমস্যায় দারুণ উপকারী এলাচের পানি। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই উপকারী পানীয়।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

এলাচ ভেজানো পানি খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা

আপডেট সময়: ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫