ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন দীর্ঘদিন ঝুলে না থাকে সেজন্য নির্বাচন কমিশনের (ইসি) নতুন নির্দেশনা।

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা ইসির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 117

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো আবেদন ৪৫ দিনের বেশি অনিষ্পন্ন রাখা যাবে না। তবে অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের আগেই নিষ্পত্তি করা হচ্ছে। পাশাপাশি পুরোনো আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসের সমন্বয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করতে বলা হয়েছে।

ইসি সচিবালয়ের কার্যবিবরণী অনুযায়ী, এ বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি নিষ্পত্তি হয়েছে। এখনও ৮৭ হাজার ৬৪১টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, অপেক্ষমাণ আবেদনগুলো দ্রুতই নিষ্পত্তি করা হবে। তথ্য সূত্র – বাসস।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন দীর্ঘদিন ঝুলে না থাকে সেজন্য নির্বাচন কমিশনের (ইসি) নতুন নির্দেশনা।

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা ইসির

আপডেট সময়: ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫