ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে কারখানায় ডাকাতি করতে এসে নিরাপত্তাকর্মীকে হত্যার এক বছর পর রহস্য উদঘাটন, চারজন গ্রেফতার

“এক বছর পর সাভারে নিরাপত্তাকর্মী খুনের জট খুলল পুলিশ”

সাভারে হত্যাকাণ্ডের এক বছর পর অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির।

তিনি বলেন, গত বছরের ৩ আগস্ট সাভারের হেমায়েতপুরে এম ই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে একদল ডাকাত। এসময় তারা নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হলেও হত্যার মূল রহস্য দীর্ঘদিন অমীমাংসিত ছিল।

এএসপি শাহিনুর কবির জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামে এক খুনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, মূলত ডাকাতির উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করলেও ডাকাতি করতে ব্যর্থ হয়ে নিরাপত্তাকর্মীকে হত্যা করে তারা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে কারখানায় ডাকাতি করতে এসে নিরাপত্তাকর্মীকে হত্যার এক বছর পর রহস্য উদঘাটন, চারজন গ্রেফতার

“এক বছর পর সাভারে নিরাপত্তাকর্মী খুনের জট খুলল পুলিশ”

আপডেট সময়: ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সাভারে হত্যাকাণ্ডের এক বছর পর অবশেষে রহস্য উদঘাটন করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির।

তিনি বলেন, গত বছরের ৩ আগস্ট সাভারের হেমায়েতপুরে এম ই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে একদল ডাকাত। এসময় তারা নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হলেও হত্যার মূল রহস্য দীর্ঘদিন অমীমাংসিত ছিল।

এএসপি শাহিনুর কবির জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামে এক খুনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, মূলত ডাকাতির উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করলেও ডাকাতি করতে ব্যর্থ হয়ে নিরাপত্তাকর্মীকে হত্যা করে তারা।

✒️ আরও পড়ুন 📖  মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ডিবির অভিযানে আটক ৬ ব্যবসায়ী