ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার

উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। এবার অভিনেত্রীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। আর তাতেই গর্জে উঠলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। 

চিত্র সমালোচক কমলের এ হেন শ্লেষে চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে উর্বশী লিখেছেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য। এক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

আপডেট সময়: ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। এবার অভিনেত্রীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। আর তাতেই গর্জে উঠলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। 

চিত্র সমালোচক কমলের এ হেন শ্লেষে চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে উর্বশী লিখেছেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য। এক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

✒️ আরও পড়ুন 📖  আবার বিয়ের কথা কেন, প্রশ্ন তামান্নার