ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
জাতীয় পতাকা অর্ধনমিত, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আযম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্যাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব।

আলোচনায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

জাতীয় পতাকা অর্ধনমিত, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময়: ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আযম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্যাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব।

আলোচনায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  “সাউথ এশিয়া বাজার ২.০”: ঐতিহ্য, উদ্ভাবন ও উদ্যোক্তাদের রঙে বর্ণিল উৎসব