ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে দেশীয় কারুশিল্প, লোকসংস্কৃতি, উদ্যোক্তা ধারণা এবং তরুণদের উদ্ভাবনী ব্র্যান্ডিং এক মঞ্চে।

“সাউথ এশিয়া বাজার ২.০”: ঐতিহ্য, উদ্ভাবন ও উদ্যোক্তাদের রঙে বর্ণিল উৎসব

বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্যবাহী কারুশিল্প ও নবীন উদ্যোক্তাদের সৃজনশীল উদ্ভাবনকে এক সুদীর্ঘ মঞ্চে উপস্থাপন করতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া আয়োজন করতে যাচ্ছে বর্ণিল উৎসব “সাউথ এশিয়া বাজার ২.০”। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সাভারের আমিনবাজারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ আয়োজিত উৎসব।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এ আয়োজনের লক্ষ্য—বাংলাদেশের ঐতিহ্য, লোকসংস্কৃতি, ব্যবসায়িক দক্ষতা, উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তা মনোবৃত্তিকে একটি সামগ্রিক প্ল্যাটফর্মে তুলে ধরা। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে—এ আয়োজন তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা, ব্র্যান্ডিং দক্ষতা এবং সৃজনশীল আত্মবিশ্বাস বৃদ্ধিতে হবে একটি কার্যকর অনুপ্রেরণা।

সংস্কৃতি, বিনোদন, ব্যবসায় শিক্ষা ও সৃজনশীলতার মিশ্রণে সাজানো হয়েছে “সাউথ এশিয়া বাজার ২.০”–এর বিভিন্ন সেগমেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য—গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যের স্টল, হস্তশিল্প ও লোকসংস্কৃতির প্রদর্শনী, স্থানীয় খাবারের স্টল, মেহেদি কর্নার, কসপ্লে সেগমেন্ট, রনোপা ও বায়োস্কোপ প্রদর্শনী, শিক্ষার্থীদের তৈরি ব্র্যান্ডিং, মার্কেটিং প্রজেক্ট ও উদ্ভাবনী পণ্যের মডেল। এই সব আয়োজন তরুণদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা দেবে এবং একই সঙ্গে তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইতোমধ্যে ২১টির বেশি ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। যা পুরো উৎসবটিকে আরও বর্ণিল এবং পেশাদারিত্বপূর্ণ করবে। শিক্ষার্থীরা নিজস্ব কোর্সভিত্তিক প্রকল্প নিয়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে তারা— নিজস্ব স্টল পরিচালনা, ব্র্যান্ডিং কৌশল প্রয়োগ, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা, বিক্রয় দক্ষতা উন্নয়ন, ইত্যাদি বাস্তবমুখী উদ্যোক্তা অভিজ্ঞতা অর্জন করবেন।

সমগ্র আয়োজনের তত্ত্বাবধান করছেন ব্যবসায় শিক্ষা বিভাগের কোর্স ইনস্ট্রাক্টর রাওকাতুন নুর। তার নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তত্ত্বীয় জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীরা জানাচ্ছেন, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস—ঐতিহ্য ও আধুনিক তরুণ শক্তির সমন্বয়ে গড়ে ওঠা “সাউথ এশিয়া বাজার ২.০” আগামী দিনে দেশের তরুণ উদ্যোক্তা, কারুশিল্পপ্রেমী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের কাছে একটি বিশেষ মাইলফলক হয়ে উঠবে।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে দেশীয় কারুশিল্প, লোকসংস্কৃতি, উদ্যোক্তা ধারণা এবং তরুণদের উদ্ভাবনী ব্র্যান্ডিং এক মঞ্চে।

“সাউথ এশিয়া বাজার ২.০”: ঐতিহ্য, উদ্ভাবন ও উদ্যোক্তাদের রঙে বর্ণিল উৎসব

আপডেট সময়: ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫