ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাংলাদেশ ইয়ূথ ফোরাম সভাপতি সাইদুর রহমান আসন্ন নির্বাচনে গণতন্ত্র রক্ষায় ভোট প্রদানের গুরুত্বের উপর জোর দেন

ইশ্বরগঞ্জে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি এই আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সাইদুর রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধান শীষের বিকল্প নেই। তিনি বলেন, “ময়মনসিংহ-৮ আসনে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। সবাইকে ধান শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে গতিশীল করতে ১৫টি সমমনা সংগঠন নিয়ে সমমনা গণতান্ত্রিক জোট গঠন করা হয়। এরপর থেকে এই জোট বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও গ্রহণযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শ ও ইসলামি মূল্যবোধকে ধারণ করে সক্রিয়ভাবে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, বাংলাদেশ ইয়ূথ ফোরাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাংলাদেশ ইয়ূথ ফোরাম সভাপতি সাইদুর রহমান আসন্ন নির্বাচনে গণতন্ত্র রক্ষায় ভোট প্রদানের গুরুত্বের উপর জোর দেন

ইশ্বরগঞ্জে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান

আপডেট সময়: ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি এই আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সাইদুর রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধান শীষের বিকল্প নেই। তিনি বলেন, “ময়মনসিংহ-৮ আসনে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। সবাইকে ধান শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে গতিশীল করতে ১৫টি সমমনা সংগঠন নিয়ে সমমনা গণতান্ত্রিক জোট গঠন করা হয়। এরপর থেকে এই জোট বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও গ্রহণযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শ ও ইসলামি মূল্যবোধকে ধারণ করে সক্রিয়ভাবে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, বাংলাদেশ ইয়ূথ ফোরাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  দীর্ঘ দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস