ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা

দীর্ঘ দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা দেয়।

নেতাকর্মীদের ব্যাপক ভিড় ও স্লোগানের কারণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছাতে বিকাল ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা। উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

তার আগমন উপলক্ষে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। সাধারণ নেতাকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কার্যালয় ঘিরে রাখে সিএসএফ সদস্যরা। পাশাপাশি পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি বজায় রাখা হয়।

দীর্ঘদিন পর দলের গুরুত্বপূর্ণ এই নেতার উপস্থিতিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আগ্রহ দেখা যায়।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা

দীর্ঘ দেড়যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

আপডেট সময়: ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫