ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে উদ্ধার ১৭০ পিস ইয়াবা ও ৭০০ পুড়িয়া হেরোইন

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুড়িয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৮ এপ্রিল পৃথক পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিনে আরেকটি অভিযানে সাভার মডেল থানাধীন আক্রান এলাকা থেকে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২), নাজমুল হক (২৫)। তাদের কাছ থেকে ৭০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে উদ্ধার ১৭০ পিস ইয়াবা ও ৭০০ পুড়িয়া হেরোইন

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুড়িয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৮ এপ্রিল পৃথক পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিনে আরেকটি অভিযানে সাভার মডেল থানাধীন আক্রান এলাকা থেকে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২), নাজমুল হক (২৫)। তাদের কাছ থেকে ৭০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার