ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ভারী বৃষ্টিতে পশ্চিম বান্দুং এলাকায় পাহাড় ধসে ঘরবাড়ি চাপা পড়ে; উদ্ধারকাজে ব্যাহত প্রতিকূল আবহাওয়া

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস: নিহত ৭, নিখোঁজ ৮২

পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি নিহত ও নিখোঁজের তথ্য নিশ্চিত করেন। রয়টার্সের খবরে জানানো হয়েছে, পশ্চিম জাভার পশ্চিম বান্দুং এলাকায় টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং অনেক মানুষ আটকা পড়েন।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া, অব্যাহত বৃষ্টিপাত এবং বিপুল পরিমাণ মাটির স্তূপ উদ্ধারকাজকে জটিল করে তুলেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

প্রাদেশিক কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি চলছে। সূত্র: রয়টার্স

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ভারী বৃষ্টিতে পশ্চিম বান্দুং এলাকায় পাহাড় ধসে ঘরবাড়ি চাপা পড়ে; উদ্ধারকাজে ব্যাহত প্রতিকূল আবহাওয়া

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস: নিহত ৭, নিখোঁজ ৮২

আপডেট সময়: ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬