ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

ইজতেমার মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের ঢল

দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে জড়ো হয়েছেন।

রোববার ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে রওনা দেন। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে তাদের স্রোত বাড়তে থাকে। ভোরের আলো ফোটার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ মুসল্লিরা পায়ে হেঁটেই পার করছেন, কারণ বিপুল জনসমাগমের কারণে যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মুসল্লি। যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রওয়ানা করেছেন অনেকে।

সকাল ৮টার মধ্যে আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এবং বিশ্ব ইজতেমার শীর্ষপর্যায়ের মুরব্বি কেফায়েতুল্লাহ আজাহারী। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইজতেমার মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসুল্লিদের ঢল

আপডেট সময়: ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় জমায়েতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে জড়ো হয়েছেন।

রোববার ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে রওনা দেন। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে তাদের স্রোত বাড়তে থাকে। ভোরের আলো ফোটার আগেই আখেরি মোনাজাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ মুসল্লিরা পায়ে হেঁটেই পার করছেন, কারণ বিপুল জনসমাগমের কারণে যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মুসল্লি। যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রওয়ানা করেছেন অনেকে।

সকাল ৮টার মধ্যে আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এবং বিশ্ব ইজতেমার শীর্ষপর্যায়ের মুরব্বি কেফায়েতুল্লাহ আজাহারী। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস