ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা।

সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে দুইজন ডাকাত/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় সাভার থানাধীন আমিনবাজার এলাকায় ৪ নভেম্বর রাত সারে তিনটার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, গাইবান্ধা সাঘাটা গাছাবাড়ী এলাকার মৃত মকবুল রহমান এর ছেলে জাহাঙ্গীর আলম, বর্তমানে সাভারের বেগন বাড়ির টেক (নুরু মহাজনের বাড়ির ভাড়াটিয়া)। দিনাজপুর ঘোড়াঘাট কুলানন্দপুর এলাকার রুহুল আমিন এর ছেলে নয়ন মিয়া, বর্তমানে সাভারের আমিনবাজার এলাকার (সফুর আলীর বাড়ির ভাড়াটিয়া)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশেপাশের এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৭৪, তারিখ-১৯/১০/২০২৫ খ্রি., ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঢাকা জেলা পুলিশ জানায়, সাভারসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা।

সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট সময়: ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে দুইজন ডাকাত/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় সাভার থানাধীন আমিনবাজার এলাকায় ৪ নভেম্বর রাত সারে তিনটার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, গাইবান্ধা সাঘাটা গাছাবাড়ী এলাকার মৃত মকবুল রহমান এর ছেলে জাহাঙ্গীর আলম, বর্তমানে সাভারের বেগন বাড়ির টেক (নুরু মহাজনের বাড়ির ভাড়াটিয়া)। দিনাজপুর ঘোড়াঘাট কুলানন্দপুর এলাকার রুহুল আমিন এর ছেলে নয়ন মিয়া, বর্তমানে সাভারের আমিনবাজার এলাকার (সফুর আলীর বাড়ির ভাড়াটিয়া)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশেপাশের এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৭৪, তারিখ-১৯/১০/২০২৫ খ্রি., ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঢাকা জেলা পুলিশ জানায়, সাভারসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ছাত্র- জনতা মামলার আসামী যুবলীগ কর্মি গ্রেফতার