ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে বাইপাইল এলাকা থেকে আটক; চুরির মামলায় আদালতে প্রেরণ

আশুলিয়ায় চোর দলের সদস্য আটক

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) একটি অভিযান পরিচালনা করে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ৬ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে চোর চক্রের সদস্য মো. আশরাফ আহম্মেদ টিটু (৩৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফ আহম্মেদ টিটুর পিতার নাম মো. আলী আহম্মেদ। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুচিয়াপুর এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরির ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে একটি চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে বাইপাইল এলাকা থেকে আটক; চুরির মামলায় আদালতে প্রেরণ

আশুলিয়ায় চোর দলের সদস্য আটক

আপডেট সময়: ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬