ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর থেকে আটক; জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯৬ হাজার টাকা, পূর্বে রয়েছে মাদক মামলা

আশুলিয়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

মঙ্গলবার (১৭ মার্চ ) ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালানো হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে মোঃ মনির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এসময় তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনির হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর থেকে আটক; জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯৬ হাজার টাকা, পূর্বে রয়েছে মাদক মামলা

আশুলিয়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬