ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া ইসলাম নগর এলাকা থেকে ইয়াবাসহ আসামী আটক, আদালতে প্রেরণ

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।

ডিবি সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ইসলাম নগর এলাকা থেকে আসামী মোঃ আতিকুর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আশুলিয়া ইসলাম নগর এলাকার আবুল কালাম আজাদের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা নং-৯৪ (তারিখ: ৩০/০১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া ইসলাম নগর এলাকা থেকে ইয়াবাসহ আসামী আটক, আদালতে প্রেরণ

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।

ডিবি সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ইসলাম নগর এলাকা থেকে আসামী মোঃ আতিকুর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আশুলিয়া ইসলাম নগর এলাকার আবুল কালাম আজাদের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা নং-৯৪ (তারিখ: ৩০/০১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

✒️ আরও পড়ুন 📖  বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই গ্রেফতার: আমান উল্লাহ আমান