ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়া থানা-র কাঠগড়া চৌরাস্তা, দূর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা জেলার নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন আশুলিয়ার দূর্গাপুর মন্ডল পাড়া এলাকার বাসিন্দা আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ সজল মন্ডল (২৮)। এ সময় তার কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়া থানা-র কাঠগড়া চৌরাস্তা, দূর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা জেলার নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন আশুলিয়ার দূর্গাপুর মন্ডল পাড়া এলাকার বাসিন্দা আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ সজল মন্ডল (২৮)। এ সময় তার কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ মামলায় শ্রমিকনেতা ফরিদুল গ্রেপ্তার