ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আন্দোলন দমন অভিযানে গুলিবর্ষণে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফরিদুল ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ মামলায় শ্রমিকনেতা ফরিদুল গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে।

এর আগে রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর থানার হিয়ালদহ গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফরিদুল ইসলাম গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার ফরিদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আন্দোলন দমন অভিযানে গুলিবর্ষণে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফরিদুল ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ মামলায় শ্রমিকনেতা ফরিদুল গ্রেপ্তার

আপডেট সময়: ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে।

এর আগে রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর থানার হিয়ালদহ গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফরিদুল ইসলাম গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার ফরিদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

✒️ আরও পড়ুন 📖  ডিবির জালে মাদকচক্র: ৮০০ পুড়িয়া হেরোইনসহ ৯ জন গ্রেফতার