ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ার ধলপুরে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা

আশুলিয়ায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধলপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিন সরকার।

সভায় প্রধান অতিথি বলেন, “তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি নতুন, ন্যায্য ও আধুনিক বাংলাদেশ গঠনের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “আজকের তরুণ প্রজন্মকে এই জাতীয় সংস্কার আন্দোলনের অংশ হতে হবে। রাষ্ট্র মেরামতের এই রূপরেখা আগামী প্রজন্মের জন্য একটি সুশাসনের ভিত্তি স্থাপন করবে।”

সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী, তরুণ সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই একটি যুগান্তকারী পদক্ষেপ, যা জাতীয় ঐক্য ও জনগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

আয়োজকরা জানান, এই কর্মপরিকল্পনার আলোকে আগামী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আলোচনা ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে, যাতে জনগণ সরাসরি এই জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারেন। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ার ধলপুরে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা

আশুলিয়ায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধলপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিন সরকার।

সভায় প্রধান অতিথি বলেন, “তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি নতুন, ন্যায্য ও আধুনিক বাংলাদেশ গঠনের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “আজকের তরুণ প্রজন্মকে এই জাতীয় সংস্কার আন্দোলনের অংশ হতে হবে। রাষ্ট্র মেরামতের এই রূপরেখা আগামী প্রজন্মের জন্য একটি সুশাসনের ভিত্তি স্থাপন করবে।”

সভায় এলাকার বিভিন্ন পেশাজীবী, তরুণ সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই একটি যুগান্তকারী পদক্ষেপ, যা জাতীয় ঐক্য ও জনগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

আয়োজকরা জানান, এই কর্মপরিকল্পনার আলোকে আগামী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আলোচনা ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে, যাতে জনগণ সরাসরি এই জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারেন। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় বিএনপির উঠান বৈঠক: ধানের শীষের বিজয়ে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান