ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর মধ্যরাতের অভিযানে সাফল্য; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

আশুলিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। মঙ্গলবার ৪ মার্চ দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন মুক্তা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ-এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলা-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানসহ একটি বিশেষ টিম অংশ নেয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুর কালকিনি থানার ঠেংগামারা সরদার বাড়ি এলসকার মৃত অলিউল্লাহ সরদার এর ছেলে মোঃ তারেক হোসেন সরদার ওরফে তাসিফ (২৮)। নরসিংদী শিবপুর থানার মধ্য নাগর এলাকার মৃত দুলন শেখ এর ছেলে মোঃ সুমন শেখ (৩৫)। ময়মনসিংহ নন্দাইল থানার সিংরুইল বাজার খান বাড়ী এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে মোঃ রাফাত হাসান ওরফে তুষার (২১)। তারা বর্তমানে আশুলিয়ার শ্রীপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সুমন শেখ এর বিরুদ্ধে পূর্বে ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর মধ্যরাতের অভিযানে সাফল্য; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

আশুলিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়: ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬