ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে কালাম ও সোলেমান নামে দুই আসামীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।

সাভারে যায়েদ হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামী গ্রেফতার করেছে ডিবি (উত্তর)

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভারের বেড়াইদ এলাকায় ঘটে যাওয়া যায়েদ হত্যাকাণ্ডে জড়িত দুইজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে।

গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানাধীন বেড়াইদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সাভার মডেল থানায় মামলা নং-৮৫ রুজু করা হয়, যা পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/১১৪/৩২৩/৩২৬/৩০২/৩০৭ অনুযায়ী দায়ের করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় যায়েদ হত্যা মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি (উত্তর) ঢাকা জেলা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল অবলম্বন করে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গত ২৭ অক্টোবর রাত ৩টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন খালেক মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৮৫, তারিখ- ২৩/১০/২০২৫ খ্রিষ্টাব্দ, ধারা ১৪৩/৩৪১/১১৪/৩২৩/৩২৬/৩০২/৩০৭ পেনাল কোড অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে কালাম ও সোলেমান নামে দুই আসামীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।

সাভারে যায়েদ হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামী গ্রেফতার করেছে ডিবি (উত্তর)

আপডেট সময়: ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভারের বেড়াইদ এলাকায় ঘটে যাওয়া যায়েদ হত্যাকাণ্ডে জড়িত দুইজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে।

গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানাধীন বেড়াইদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সাভার মডেল থানায় মামলা নং-৮৫ রুজু করা হয়, যা পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/১১৪/৩২৩/৩২৬/৩০২/৩০৭ অনুযায়ী দায়ের করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় যায়েদ হত্যা মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি (উত্তর) ঢাকা জেলা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল অবলম্বন করে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গত ২৭ অক্টোবর রাত ৩টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন খালেক মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৮৫, তারিখ- ২৩/১০/২০২৫ খ্রিষ্টাব্দ, ধারা ১৪৩/৩৪১/১১৪/৩২৩/৩২৬/৩০২/৩০৭ পেনাল কোড অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি