ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলার ডিবির বিশেষ অভিযানে উদ্ধার হলো মার্কিন তৈরি ৭.৬৫ বোর বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা।

আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোরে ডিবির বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশে ডিবি উত্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তার টিম ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন। তারা হলো— চাঁদপুর কচুয়া থানার সেঙ্গুয়া এলাকার মোঃ ইউনুস পাটোয়ারীর ছেলে মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী, বর্তমান আশুলিয়ার কুড়গাঁও এলাকায় বসবাস করেন। মানিকগঞ্জ হরিরামপুর থানার সাটিনওদা এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ মনোয়ার হোসেন টিটু, বর্তমান আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করেন। আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোঃ আঃ মতিন এর ছেলে আল আমিন স্বপন ও মোঃ আব্দুল আজিজ এর ছেলে জুলহাস মিয়া।

অভিযানে গ্রেফতারকৃত মান্নানের দেখানো মতে উদ্ধার করা হয়— একটি সিলভার রঙের বিদেশী পিস্তল (৭.৬৫ বোর), একটি খালি ম্যাগাজিন, একটি পিস্তলের গুলির খোসা, যার পেছনে KF 7.65 লেখা রয়েছে।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলার ডিবির বিশেষ অভিযানে উদ্ধার হলো মার্কিন তৈরি ৭.৬৫ বোর বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা।

আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময়: ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকার আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোরে ডিবির বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশে ডিবি উত্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তার টিম ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন। তারা হলো— চাঁদপুর কচুয়া থানার সেঙ্গুয়া এলাকার মোঃ ইউনুস পাটোয়ারীর ছেলে মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী, বর্তমান আশুলিয়ার কুড়গাঁও এলাকায় বসবাস করেন। মানিকগঞ্জ হরিরামপুর থানার সাটিনওদা এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ মনোয়ার হোসেন টিটু, বর্তমান আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করেন। আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোঃ আঃ মতিন এর ছেলে আল আমিন স্বপন ও মোঃ আব্দুল আজিজ এর ছেলে জুলহাস মিয়া।

অভিযানে গ্রেফতারকৃত মান্নানের দেখানো মতে উদ্ধার করা হয়— একটি সিলভার রঙের বিদেশী পিস্তল (৭.৬৫ বোর), একটি খালি ম্যাগাজিন, একটি পিস্তলের গুলির খোসা, যার পেছনে KF 7.65 লেখা রয়েছে।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

✒️ আরও পড়ুন 📖  গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস