ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার, নিয়মিত মামলা প্রক্রিয়াধীন

আশুলিয়ায় দেশীয় মদের বড় চালান জব্দ, গ্রেফতার ৩

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও জাওয়া মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মদের পরিমাণ মোট ১ হাজার ৪০ লিটার। এ সময় মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ গতকাল ২২ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উক্ত এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী—করুণ বিকাশ চাকমা (২০), পিতা-রুপেন চাকমা, স্থায়ী ঠিকানা-ধামাইপাড়া, থানা-জোড়াছড়ি, জেলা-রাঙ্গামাটি; বর্তমানে পল্লিবিদ্যুৎ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। সোহেল মিয়া (৩২), পিতা-মৃত মোবারক মিয়া, স্থায়ী ঠিকানা-বদুরপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর; বর্তমানে গাজিরচট, আলিয়া মাদ্রাসা সংলগ্ন (মোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া। বাদল ভূঁইয়া (৬১), পিতা-মৃত হাজী তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাং-গাজিরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা—কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—৫২০ লিটার চোলাই মদ, ৫২০ লিটার জাওয়া মদ, চোলাই মদ উৎপাদনের কাজে ব্যবহৃত ২টি গ্যাসের চুলা, ৫টি সিলভার রঙের পাতিল, এবং ৫০টি সাদা পলিথিন ব্যাগ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মদগুলো স্থানীয়ভাবে উৎপাদিত ও অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা জেলা পুলিশ এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার, নিয়মিত মামলা প্রক্রিয়াধীন

আশুলিয়ায় দেশীয় মদের বড় চালান জব্দ, গ্রেফতার ৩

আপডেট সময়: ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫