ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিশেষ অভিযানে গাজীরচট এলাকা থেকে এক ডাকাত/ছিনতাইকারী আটক, রয়েছে পূর্বের ডাকাতি মামলা

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে এক ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশ।

ডিবি (উত্তর) সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত শনিবার ১০ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে মোঃ মিনহাজ আলী মুন্সি (২৭) নামে এক ডাকাত/ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ আলী মুন্সি গাজীরচট মুন্সিপাড়া এলাকার মোঃ সাবেদ আলী মুন্সির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রি., পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে গাজীরচট এলাকা থেকে এক ডাকাত/ছিনতাইকারী আটক, রয়েছে পূর্বের ডাকাতি মামলা

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে এক ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশ।

ডিবি (উত্তর) সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত শনিবার ১০ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে মোঃ মিনহাজ আলী মুন্সি (২৭) নামে এক ডাকাত/ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ আলী মুন্সি গাজীরচট মুন্সিপাড়া এলাকার মোঃ সাবেদ আলী মুন্সির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রি., পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখা হবে বিএনপি ক্ষমতায় এলে — ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু