ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
দোসাইদ বাজার এলাকায় গভীর রাতে ডিবির বিশেষ অভিযান; ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে

আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার

ঢাকার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়াসহ ডিবির একটি চৌকস দল।

পুলিশ জানায়, ৯ জুলাই ২০২৬ রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার দোসাইদ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. ইমরান খান (৩১)। তার পিতা মৃত নান্নু মিয়া, মাতা মোছা. জাহানারা বেগম। স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার শিয়াল মার্কেট এলাকার চারাবাগে ছাত্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

২. মো. সাইফুল ইসলাম (২৪)। তার পিতা মৃত শামছুল হক, মাতা পেয়ারা বেগম। স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার বড়ুরা থানার কাকোরতলা গ্রামে। বর্তমানে আশুলিয়ার শিয়াল মার্কেট বড়ই বাগান এলাকায় ফয়েজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশের অপরাধ তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ইমরান খানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ছিল। এ অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

দোসাইদ বাজার এলাকায় গভীর রাতে ডিবির বিশেষ অভিযান; ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে

আশুলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময়: ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ঢাকার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়াসহ ডিবির একটি চৌকস দল।

পুলিশ জানায়, ৯ জুলাই ২০২৬ রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার দোসাইদ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. ইমরান খান (৩১)। তার পিতা মৃত নান্নু মিয়া, মাতা মোছা. জাহানারা বেগম। স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার শিয়াল মার্কেট এলাকার চারাবাগে ছাত্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

২. মো. সাইফুল ইসলাম (২৪)। তার পিতা মৃত শামছুল হক, মাতা পেয়ারা বেগম। স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার বড়ুরা থানার কাকোরতলা গ্রামে। বর্তমানে আশুলিয়ার শিয়াল মার্কেট বড়ই বাগান এলাকায় ফয়েজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশের অপরাধ তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ইমরান খানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ছিল। এ অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার