ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় আবারও মাদকবিরোধী অভিযান চালিয়েছে ডিবি (উত্তর) পুলিশ। পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালান। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জহুরুল ইসলাম (২৩), জামালপুর সদর। মোঃ আলী আকবর ওরফে বাবু (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা। মোঃ মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা।

একই দিন রাত ১০টা ৫ মিনিটে আশুলিয়ার শিমুলতলা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ লিটন (৪২), মানিকগঞ্জ সদর। মোঃ এনামুল হক (৩৫), ফুলবাড়ি, দিনাজপুর।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা জেলার আশুলিয়ায় আবারও মাদকবিরোধী অভিযান চালিয়েছে ডিবি (উত্তর) পুলিশ। পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালান। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জহুরুল ইসলাম (২৩), জামালপুর সদর। মোঃ আলী আকবর ওরফে বাবু (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা। মোঃ মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া (১৮), মোহনগঞ্জ, নেত্রকোনা।

একই দিন রাত ১০টা ৫ মিনিটে আশুলিয়ার শিমুলতলা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ লিটন (৪২), মানিকগঞ্জ সদর। মোঃ এনামুল হক (৩৫), ফুলবাড়ি, দিনাজপুর।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার