ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর)-এর সফল অভিযানে ৬০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী আটক, মাদক আইনে মামলা রুজু

আশুলিয়ায় ডিবি পুলিশের জালে পেশাদার মাদক ব্যবসায়ী, উদ্ধার হেরোইন

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) রাত ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন টি.এস পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সংগীয় অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ পারভেজ হোসেন (২৭)। তিনি আশুলিয়া থানাধীন কাঁইচা বাড়ি বটতলা (এপি-কালারটেক সুজনের বাড়ির ভাড়াটিয়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মনির হোসেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ (ষাট হাজার) টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর)-এর সফল অভিযানে ৬০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী আটক, মাদক আইনে মামলা রুজু

আশুলিয়ায় ডিবি পুলিশের জালে পেশাদার মাদক ব্যবসায়ী, উদ্ধার হেরোইন

আপডেট সময়: ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) রাত ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন টি.এস পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সংগীয় অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ পারভেজ হোসেন (২৭)। তিনি আশুলিয়া থানাধীন কাঁইচা বাড়ি বটতলা (এপি-কালারটেক সুজনের বাড়ির ভাড়াটিয়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মনির হোসেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০ (ষাট হাজার) টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  নোয়াখালীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট