ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলার আশুলিয়ার বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

শনিবার (১৪ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই (৭ নং ওয়ার্ড) এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার চাঁনগাঁও আমতলা এলাকায় হাজী রফিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়ার বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

শনিবার (১৪ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই (৭ নং ওয়ার্ড) এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার চাঁনগাঁও আমতলা এলাকায় হাজী রফিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  হেরোইন-ইয়াবাসহ ৭ জন গ্রেফতার