ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) ঢাকা জেলার পৃথক অভিযানে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ, ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ

আশুলিয়ায় ডিবি অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটির সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪০)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

একই অভিযানে মোঃ আরিফ হোসেন রাজু (২৬)-কে ২০ লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

অপরদিকে, একইদিন ভোর ৪টা ৪৫ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক আরেকটি অভিযানে বিদ্যুৎ সরকার (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইউসুফ আলীর বিরুদ্ধে ৫টি এবং বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ৫টি মামলা পূর্ব থেকেই বিচারাধীন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) ঢাকা জেলার পৃথক অভিযানে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ, ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ

আশুলিয়ায় ডিবি অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটির সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৪০)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

একই অভিযানে মোঃ আরিফ হোসেন রাজু (২৬)-কে ২০ লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

অপরদিকে, একইদিন ভোর ৪টা ৪৫ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক আরেকটি অভিযানে বিদ্যুৎ সরকার (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইউসুফ আলীর বিরুদ্ধে ৫টি এবং বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ৫টি মামলা পূর্ব থেকেই বিচারাধীন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে রেলিক সিটি'তে রাজউকের অভিযান