ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
আশুলিয়ায় পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার, দুই আসামীর বিরুদ্ধে একাধিক মামলা

আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলায় ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে, গত ১১ এপ্রিল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি দূর্গাপুর এলাকার মৃত শাহাজুদ্দিনের পুত্র। এসময় তার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

অপরদিকে, একইদিন রাত ৯টা ৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বেলমা এলাকায় পৃথক অভিযানে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২)-কে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই থানার শিকিপাল্লী এলাকার আলী হোসেনের পুত্র এবং বর্তমানে আশুলিয়ার দোসাইদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার কাছ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রথম আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা ও ১টি জিআর ওয়ারেন্ট রয়েছে। অপর আসামীর বিরুদ্ধেও ১টি মাদক মামলা এবং ১টি অস্ত্র আইনের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার, দুই আসামীর বিরুদ্ধে একাধিক মামলা

আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬