ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি-উত্তর, কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

আশুলিয়ায় ডিবির অভিযানে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়ায় ২০ লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নাজমুল মোল্লা (৪০)। তিনি মৃত হাজী সাইজুদ্দিন মোল্লার ছেলে এবং কাঠগড়া মোল্লাবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তার হেফাজত থেকে ২০ (বিশ) লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৭৫, তারিখ ২৫ জানুয়ারি ২০২৬। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি-উত্তর, কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

আশুলিয়ায় ডিবির অভিযানে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়ায় ২০ লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নাজমুল মোল্লা (৪০)। তিনি মৃত হাজী সাইজুদ্দিন মোল্লার ছেলে এবং কাঠগড়া মোল্লাবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তার হেফাজত থেকে ২০ (বিশ) লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৭৫, তারিখ ২৫ জানুয়ারি ২০২৬। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

✒️ আরও পড়ুন 📖  ইয়াবা-হেরোইনসহ সাতজন গ্রেপ্তার