ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আশুলিয়ায় পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য প্রেস রিলিজ

আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা থেকে মোঃ রাসেল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ডিবির আরেকটি দল আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলিম (৪৮) ও মোঃ মিন্টু মোল্লা (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। আলিম গোপালগঞ্জ এবং মিন্টু মোল্লা ফরিদপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি এবং আলিমের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

আশুলিয়ায় পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য প্রেস রিলিজ

আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬