ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে আটক; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

আশুলিয়ায় চোলাই মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুইজনকে আটক করে। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলী মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (৩৯) এবং জয়পুরহাট সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা জুবায়দুলের ছেলে জাহিদ হাসান (২৭)। জাহিদ হাসান বর্তমানে সোহেল মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল মোল্লার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে আটক; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

আশুলিয়ায় চোলাই মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬