ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধারের ঘটনায় মূল রহস্য উন্মোচন, ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার মূলহোতা বিদ্যুৎ মন্ডল।

আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: মূলহোতা গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় সংঘটিত এক অজ্ঞাতনামা নারী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে। ঘটনার সাথে জড়িত মূলহোতা বিদ্যুৎ মন্ডল (৩৭)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে আশুলিয়া এলাকায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার হয়। পরদিন ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আশুলিয়া থানায় মামলা নং–৬৮, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি অনুসারে একটি হত্যা মামলা রুজু করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি (উত্তর) ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২০ মিনিটে অভিযান পরিচালনা করে ঢাকা ডিএমপি খিলগাঁও থানাধীন বাসাবো পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে বিদ্যুৎ মন্ডলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বিদ্যুৎ মন্ডল (৩৭), পিতা-মৃত বেলায়েত হোসেন, মাতা-মৃত দেলোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা তালোরা বাইগুনি, কালাই, জয়পুরহাট, বর্তমান ঠিকানা পশ্চিম নন্দিপাড়া (জুয়েলের বাড়ি), খিলগাঁও, ডিএমপি ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মন্ডল স্বীকার করেছে, নিহত নারী তার তৃতীয় স্ত্রী নারগিস আক্তার (২৭)। সে আরও জানায়, তার বোন জামাই শাকিলুর সাথে যৌথভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাকিলুর বর্তমানে পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং–৬৮, তারিখ–২৮/০১/২০২৫, ধারা–৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধারের ঘটনায় মূল রহস্য উন্মোচন, ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার মূলহোতা বিদ্যুৎ মন্ডল।

আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: মূলহোতা গ্রেফতার

আপডেট সময়: ১০:০০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় সংঘটিত এক অজ্ঞাতনামা নারী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে। ঘটনার সাথে জড়িত মূলহোতা বিদ্যুৎ মন্ডল (৩৭)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে আশুলিয়া এলাকায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার হয়। পরদিন ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আশুলিয়া থানায় মামলা নং–৬৮, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি অনুসারে একটি হত্যা মামলা রুজু করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি (উত্তর) ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২০ মিনিটে অভিযান পরিচালনা করে ঢাকা ডিএমপি খিলগাঁও থানাধীন বাসাবো পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে বিদ্যুৎ মন্ডলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বিদ্যুৎ মন্ডল (৩৭), পিতা-মৃত বেলায়েত হোসেন, মাতা-মৃত দেলোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা তালোরা বাইগুনি, কালাই, জয়পুরহাট, বর্তমান ঠিকানা পশ্চিম নন্দিপাড়া (জুয়েলের বাড়ি), খিলগাঁও, ডিএমপি ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মন্ডল স্বীকার করেছে, নিহত নারী তার তৃতীয় স্ত্রী নারগিস আক্তার (২৭)। সে আরও জানায়, তার বোন জামাই শাকিলুর সাথে যৌথভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাকিলুর বর্তমানে পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং–৬৮, তারিখ–২৮/০১/২০২৫, ধারা–৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়া-ধামরাই-সাভারে ডিবির তিন অভিযান, গ্রেফতার ৩