ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
অনন্ত গার্মেন্টসে ভাঙচুর ও অগ্নিসংযোগে কোটি টাকার ক্ষতি, যৌথ বাহিনীর অভিযানে দুই শ্রমিক আটক

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো— রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা দু’জনেই আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রুপে কাজ করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টস কারখানায় কয়েক’শ দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ২১ জনকে পিটিয়ে আহত করা হয়, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজের আহমেদ বাদী হয়ে কয়েক’শ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৯৫ লাখ টাকা এবং ভাঙচুরে ১০ লাখ টাকার ক্ষতি হয়। সর্বমোট এক কোটি পাঁচ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটি।

ওসি আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার দুইজনকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনন্ত গার্মেন্টসে ভাঙচুর ও অগ্নিসংযোগে কোটি টাকার ক্ষতি, যৌথ বাহিনীর অভিযানে দুই শ্রমিক আটক

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে গ্রেপ্তার ২

আপডেট সময়: ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো— রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউচার এলাকার আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার দোহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা দু’জনেই আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রুপে কাজ করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টস কারখানায় কয়েক’শ দুর্বৃত্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় ২১ জনকে পিটিয়ে আহত করা হয়, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজের আহমেদ বাদী হয়ে কয়েক’শ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৯৫ লাখ টাকা এবং ভাঙচুরে ১০ লাখ টাকার ক্ষতি হয়। সর্বমোট এক কোটি পাঁচ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটি।

ওসি আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তার দুইজনকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

✒️ আরও পড়ুন 📖  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪