ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার (২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে ওই দিন বিকেল ৫টায় ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

এর আগে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

২৬ দফার এই খসড়া ঘোষণাপত্রের প্রথম ২১ দফায় উল্লেখ রয়েছে মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের জনগণের অতীতের ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট। শেষ পাঁচটি দফায় বলা হয়েছে—

রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা,

আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচার,

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা,

দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠন এবং

একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র

আপডেট সময়: ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫