ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার

আইটেম গানে উত্তাপ ছড়ালেন ফারিণ

ছোট পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল! সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন তাসনিয়া ফারিণ। একেবারে ভিন্ন আঙ্গিকে, অনন্য লুকে এবার ধরা দিলেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। আসন্ন কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি পেতে যাওয়া সিনেমা ইনসাফের আইটেম গানে নেচেছেন এ অভিনেত্রী। দর্শকেরাও প্রস্তত প্রেক্ষাগৃহে প্রিয় তারকাকে নতুন করে বরণ করে নিতে।

সদ্যই আইটেম গানে নেচে বাজিমাৎ করেছেন সাবিলা নূর। এরইমধ্যে গতকাল প্রকাশ হয়েছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গান। যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ, কোমড় দুলিয়ে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন। আইটেম গানটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’।

বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা নস্টালজিক গান এবার ফিরলো এক ভিন্ন আবহে; গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন। নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা, গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ, আর র‌্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ।

শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ছাড়াও ‘ইনসাফ’ ছবির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিমকে।

বলা বাহুল্য, তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ। বিশেষ করে শরিফুল রাজ ও ফারিণের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকদের মধ্যে জাগ্রত করেছে বাড়তি উন্মাদনা। 

‘ইনসাফ’ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার সিনেমার মুক্তির অপেক্ষায় দর্শকরা।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

আইটেম গানে উত্তাপ ছড়ালেন ফারিণ

আপডেট সময়: ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

ছোট পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল! সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন তাসনিয়া ফারিণ। একেবারে ভিন্ন আঙ্গিকে, অনন্য লুকে এবার ধরা দিলেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। আসন্ন কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি পেতে যাওয়া সিনেমা ইনসাফের আইটেম গানে নেচেছেন এ অভিনেত্রী। দর্শকেরাও প্রস্তত প্রেক্ষাগৃহে প্রিয় তারকাকে নতুন করে বরণ করে নিতে।

সদ্যই আইটেম গানে নেচে বাজিমাৎ করেছেন সাবিলা নূর। এরইমধ্যে গতকাল প্রকাশ হয়েছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গান। যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ, কোমড় দুলিয়ে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন। আইটেম গানটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’।

বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা নস্টালজিক গান এবার ফিরলো এক ভিন্ন আবহে; গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন। নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা, গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ, আর র‌্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ।

শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ছাড়াও ‘ইনসাফ’ ছবির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিমকে।

বলা বাহুল্য, তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ। বিশেষ করে শরিফুল রাজ ও ফারিণের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকদের মধ্যে জাগ্রত করেছে বাড়তি উন্মাদনা। 

‘ইনসাফ’ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার সিনেমার মুক্তির অপেক্ষায় দর্শকরা।

✒️ আরও পড়ুন 📖  অপু বিশ্বাসের হঠাৎ বিএনপি মঞ্চে উপস্থিতি: শোবিজে ঝড়, পরীমণির কটাক্ষ