ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
প্রেম নিবেদনের অভিনব কৌশলের ফাঁদ—চোখ বেঁধে চেয়ারে বেঁধে জীবন্ত দগ্ধ, ঘটনাটি ভিডিও ধারণও করে অভিযুক্ত তরুণী

অবহেলার ক্ষোভে প্রেমিককে আগুনে পুড়িয়ে হত্যা: বেঙ্গালুরুতে তরুণীর ভয়াবহ কাণ্ড

ভালোবাসার সম্পর্কে অবহেলা কখনো কখনো ভয়াবহ রূপ নিতে পারে—ভারতের বেঙ্গালুরুতে ঘটেছে তেমনই এক নৃশংস ঘটনা। প্রেমিকের প্রতি ক্ষোভ ও অবহেলার অভিযোগ থেকে এক তরুণী তাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত তরুণী প্রেরণা তার প্রেমিক কিরণকে বাড়িতে ডেকে নেয়। নতুনভাবে প্রেম নিবেদনের কথা বলে সে কিরণের চোখে পট্টি বেঁধে তাকে একটি চেয়ারে বেঁধে ফেলে।

প্রাথমিকভাবে কিরণ এতে আপত্তি জানালেও প্রেরণা তাকে আশ্বস্ত করে বলে—এটি একটি ‘বিশেষ সারপ্রাইজ’, যা বিদেশে জনপ্রিয় হয়ে উঠছে। এরপর সুযোগ বুঝে প্রেরণা কিরণের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ভয়াবহ এই ঘটনার আরও একটি চাঞ্চল্যকর দিক হলো—পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে অভিযুক্ত তরুণী।

পুলিশ সূত্রে জানা যায়, কিরণ ও প্রেরণা একই টেলিকম প্রতিষ্ঠানে কাজ করতেন এবং তাদের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণা মনে করছিলেন, কিরণ তাকে অবহেলা করছেন এবং বিয়ের বিষয়ে অনাগ্রহী।

ডেপুটি পুলিশ কমিশনার ডিএল নাগেশ জানান, “অভিযুক্ত তরুণীকে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কের অবনতিই এই হত্যাকাণ্ডের মূল কারণ।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সূত্র: এনডিটিভি

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রেম নিবেদনের অভিনব কৌশলের ফাঁদ—চোখ বেঁধে চেয়ারে বেঁধে জীবন্ত দগ্ধ, ঘটনাটি ভিডিও ধারণও করে অভিযুক্ত তরুণী

অবহেলার ক্ষোভে প্রেমিককে আগুনে পুড়িয়ে হত্যা: বেঙ্গালুরুতে তরুণীর ভয়াবহ কাণ্ড

আপডেট সময়: ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬