ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সরকারের কাছে হস্তান্তর — বিএনপি-জামায়াতসহ ২৫ দল সই করলেও এনসিপি এখনো অপেক্ষায় আইনি ভিত্তির নিশ্চয়তার জন্য।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিল জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই সুপারিশ তুলে দেন ড. ইউনূসের হাতে।

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

তবে বিএনপি-জামায়াতসহ ২৫টি দল সই করলেও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তখন সনদে স্বাক্ষর করেনি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা এতে সই করবে না।

মঙ্গলবার রাজশাহীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে চাই, তবে আইনি ভিত্তি নিশ্চিত হওয়াটা জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কেবল কাগজে থাকা এক আনুষ্ঠানিকতা।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে ড. মুহাম্মদ ইউনূসকেই। গণভোটের মাধ্যমে সনদ অনুমোদিত হবে, এবং সেই আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।”

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সনদে স্বাক্ষর করব না। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের খসড়া দেখে সিদ্ধান্ত নেব।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে দুটি পৃথক রূপরেখা জমা দিয়েছে —
একটি সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কারের জন্য এবং অন্যটি সংবিধান-বহির্ভূত সংস্কারের জন্য।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকারকে কমিশনের ‘প্রস্তাব এক’ বাস্তবায়নের রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদ কাজ শেষ না করলে সংবিধান সংস্কার আইন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।”

এক বিবৃতিতে এনসিপি জানায়, “আমাদের আপোষহীন অবস্থানের ফলেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের পথে এসেছে। আমরা ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”

দলটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “জুলাই সনদের আইনি ভিত্তি আজ বাস্তবায়নের পথে—এটি এনসিপির উল্লেখযোগ্য রাজনৈতিক বিজয় হতে চলেছে।”

অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, “সরকার যদি কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, আমরা হয়তো ৩১ অক্টোবরের আগেই স্বাক্ষর করব।”

জাতীয় ঐকমত্য কমিশন ২২টি নোট অব ডিসেন্টসহ সুপারিশ চূড়ান্ত করেছে। এই সংক্রান্ত বিশেষ আদেশের শিরোনাম হবে— “জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫”,
যার ভিত্তি হবে ‘২৪-এর গণঅভ্যুত্থান।

নির্বাহী বিভাগের প্রধান হিসাবে এতে স্বাক্ষর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সরকারের কাছে হস্তান্তর — বিএনপি-জামায়াতসহ ২৫ দল সই করলেও এনসিপি এখনো অপেক্ষায় আইনি ভিত্তির নিশ্চয়তার জন্য।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিল জাতীয় ঐকমত্য কমিশন

আপডেট সময়: ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫