ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারের পোশাক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব

🔥 সাভারের আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

⛑️ ফায়ার এলার্মে প্রাণে বাঁচলেন হাজারো শ্রমিক, আধঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত আল মুসলিম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কারখানাটির ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে কয়েক হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে নিরাপদে কারখানা থেকে বেরিয়ে আসেন এবং পাশের ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নেন। হঠাৎ শ্রমিকদের রাস্তায় নেমে আসায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে প্রায় আধঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরে অবশিষ্ট আগুন নির্বাপণ করা হয়। ফায়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে তিতাস ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার এলার্ম বেজে উঠতেই তারা আতঙ্কিত হলেও নিরাপদে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভারের পোশাক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব

🔥 সাভারের আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট সময়: ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

⛑️ ফায়ার এলার্মে প্রাণে বাঁচলেন হাজারো শ্রমিক, আধঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত আল মুসলিম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কারখানাটির ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে কয়েক হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে নিরাপদে কারখানা থেকে বেরিয়ে আসেন এবং পাশের ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নেন। হঠাৎ শ্রমিকদের রাস্তায় নেমে আসায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে প্রায় আধঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরে অবশিষ্ট আগুন নির্বাপণ করা হয়। ফায়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে তিতাস ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার এলার্ম বেজে উঠতেই তারা আতঙ্কিত হলেও নিরাপদে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

✒️ আরও পড়ুন 📖  কেরানীগঞ্জের জমেলা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ১৫ ইউনিট