ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ—অবসরপ্রাপ্ত সচিব ও এনসিপি নেতা প্রধান উপদেষ্টাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

৪৪তম বিসিএস রিপিট ক্যাডার ফাইল নিয়ে বিতর্ক

সারজিস আলম। সংগৃহীত ছবি

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন।

তার ওই পোস্টটি মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে দ্রুত ফাইল ছাড়ার আহ্বান জানান।

সারজিস আলম লেখেন, “৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য বহুদিন যাবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন?”

৪৪তম বিসিএস রিপিট ক্যাডার ফাইল নিয়ে বিতর্ক

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে গত ৩০ জুন। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১ হাজার ৬৯০ জনকে। তবে তাদের মধ্যে ৩৭২ জন প্রার্থী আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন—যাদের বলা হচ্ছে ‘রিপিট ক্যাডার’।

এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পিএসসি রিপিট ক্যাডারদের বাদ দিয়ে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশের জন্য বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়। কিন্তু সংশোধিত ফাইলটি দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ—অবসরপ্রাপ্ত সচিব ও এনসিপি নেতা প্রধান উপদেষ্টাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

৪৪তম বিসিএস রিপিট ক্যাডার ফাইল নিয়ে বিতর্ক

আপডেট সময়: ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫