ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
উড়োজাহাজের টিকিট না পাওয়ায় এক দিন পিছিয়েছে সমাবেশ, অংশ নেবেন তিন জেলার নেতাকর্মী ও সমর্থকরা

২৯ জানুয়ারি রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশ

আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহী নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন।

এর আগে সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় এক দিন পিছিয়ে বৃহস্পতিবার সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, এটি ছাড়া সমাবেশ পেছানোর পেছনে অন্য কোনো কারণ নেই।

নতুন সূচি অনুযায়ী আয়োজিত এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। দলীয়ভাবে এ সমাবেশকে বৃহৎ ও ঐতিহাসিক করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ উপলক্ষে গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজানুর রহমান মিনু জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেছেন। তিনি বলেন, “২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্য কোনো সমস্যা নেই।”

দলীয় নেতাদের আশা, এই সমাবেশ রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং বিপুল জনসমাগম ঘটবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

উড়োজাহাজের টিকিট না পাওয়ায় এক দিন পিছিয়েছে সমাবেশ, অংশ নেবেন তিন জেলার নেতাকর্মী ও সমর্থকরা

২৯ জানুয়ারি রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশ

আপডেট সময়: ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহী নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন।

এর আগে সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় এক দিন পিছিয়ে বৃহস্পতিবার সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, এটি ছাড়া সমাবেশ পেছানোর পেছনে অন্য কোনো কারণ নেই।

নতুন সূচি অনুযায়ী আয়োজিত এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। দলীয়ভাবে এ সমাবেশকে বৃহৎ ও ঐতিহাসিক করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ উপলক্ষে গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজানুর রহমান মিনু জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেছেন। তিনি বলেন, “২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্য কোনো সমস্যা নেই।”

দলীয় নেতাদের আশা, এই সমাবেশ রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং বিপুল জনসমাগম ঘটবে।

✒️ আরও পড়ুন 📖  গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা, চাঁদাবাজি নিয়ে লাইভের পরই হামলা